সকালের সূর্য্য ক্ষন বহুদিন দেখা হয় না , দেখা হয় না কনে দেখা রোদে মানুষজনকে , রংধনু যে শেষ কবে দেখা হয়েছে স্মরণে আসে না । তাই বলে কি জীবনে আনন্দ হারিয়ে গেছে ? রাতের ল্যাম্পপোষ্টে জীবনের প্রতিফলন দেখা যায় এখন – সারাটাদিন অবহেলায় ঠায় দাঁড়িয়ে থেকে গোধূলীতে সব মনোযোগ নিজের করে নেয়া যায় , তাতে বুকের মাঝে জমে থাকা সব বিষ-বাষ্প এক নিমিষে উড়ে যায় , মন্দ কি ? যে বাগানে নাকি ঝরা ফুল বেশী দেখা যায় , সে বাগান তার অতীত ঝমকালোর স্মৃতিবেশী বহন করে, যেমন করে ধ্বংশ প্রাপ্ত বিল্ডিংয়ের কংকাল তার অতীত সদর্পে বুকে ধারন ।
জীবন কাউকে ঠকায় না , যতক্ষন পর্যন্ত না মানুষ নিজে নিজেকে ঠকাতে চায় ।
......................................................................................................................................................................
কেমন জানি গুমোট , একটুখানি নির্লিপ্ত অথচ মোহাচ্ছন্ন , কোন জটিলতা নেই তবে আছে নিজস্ব একটা গন্ধ কেমন যেন মিষ্টি মিষ্টি , নেই কোন আলোড়ন কিন্তু অন্তঃস্থ বিক্রিয়া আড়াল হতে নিজের স্বক্রিয়তা জানান দেয় প্রবলভাবে – এই হল আমাদের বাড়ী , আমার চারপাশের পরিবেশ যেখানে নিরবছিন্নভাবে কাটিয়েছি জীবনের প্রথম ১৬ বছর । তার উপর অভিমান করে থাকা যায় না খুব বেশীদিন – যেমন কথা না বলে থাকা যায় না মনের মত প্রেয়ষীর সাথে । কিছুদিন না দেখলে বুকের ভিতর খালি খালি লাগে – যেন একান্ত আপন মানুষটা ছেড়ে চলে গেছে অন্যকোন গন্তব্যে । অনেকদিন এই মাটি না মাড়ালে নিজেকে অপরাধী মনে হয় – যেন খুব অন্যায় করা হয়ে গেছে সেই কিশোরীর সাথে যে কিনা কৈশোরের প্রথম প্রেমের অর্ঘ্যমাল্য সঁপে দিয়েও বিদায় নিয়েছে কান্না ভেজা চোখে ।
.....................................................................................................................................................................
ছোট হচ্ছে পৃথিবী আই টি র কল্যানে আর দূরত্ব কমছে গতির কারনে সেই সাথে মানিকতা ছোট হচ্ছে বোধ হয় মিডিয়ার কল্যানে । বৈপরীত্য বাড়ছে সমান তালে - যতই আধুনিকতার নামে সভ্যতার মোড়কে বাহিরের চাকচিক্য বাড়ছে মানুষের, ততই মানসিকতা ফিরে যাচ্ছে আদিতে , যেমন - শিকার করতেই হবে নীতি তা হোক চলে বলে না হয় কৌশলে । । তাই হয়ত বাড়ছে বৃদ্ধাশ্রম তার কারন হোক না কেন - মেয়েদের বাহিরে এনে নিউক্লিয়ার সংসারী করে তোলার প্রবনতা সেই সাথে মন না চাইলে ও নতুনকে জোর করে মেনে নেয়ার চেষ্টা । অন্যদের ছোট করার প্রবনতা । হয়ত আফ্রোদিতি ই ভালো ছিল , ভালো ছিল ইকোরাস কারন তারা যা করত তাতে ছিল না রাখঢাক ।
.....................................................................................................................................................................
No comments :
Post a Comment
Thanx for commenting.