August 11, 2011

এলো মেলো চিন্তা ......।।

আমারা যদি আমাদের সব চিন্তা ভাবনা গুলো কে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম তাহলে বিশাল এক বিচিত্র লাইব্রেরি হয়ে যেত।

August 1, 2011

কম্পিউটার টিপস

আমরা প্রতিদিন নানা প্রয়োজনে অথবা অপ্রয়োজনে কিংবা নিছক খামখেয়ালির বশে বিভিন্ন ওয়েবপেজ ভিজিট করি । মাঝে মাঝে অপ্রাপ্ত বয়স্করাও অথবা সদ্য প্রাপ্ত বয়স্করাও ওয়েব এর জগতে ভ্রমন করে থাকে , কিন্তু ওয়েব এর সব সাইট সবার জন্য না , আবার অনেকে অফিস এ কাজের সময় সামাজিক যোগাযোগ সাইট এ ব্যাস্ত থাকে.........
তাই আপনি চাইলে এইসব সাইট ব্লক করে দিতে পারেন খুব সহজে ......
এইজন্য আপনার কম্পিউটার হতে এই লিংক এ যান ...।।
C:\WINDOWS\system32\drivers\etc
তারপর hosts ফাইলটা নোটপ্যাড এ খুলুন । নিচে দেখতে পাবেন 127.0.0.1 localhost
তার নিচে আপনি লিখুন......
127.0.0.1 (সাইট এর নাম)। মানে যে সাইট আপনি ব্লক করতে চান তার এড্রেস । তারপর টা সেভ করে ব্রাউজার ওপেন করে ব্লককৃত সাইট এর অ্যাড্রেস দিন... এখন দেখুন ঐ সাইট ওপেন হচ্ছে না । যা কিনা আপনি চেয়েছেন।
আবার ঐ সাইট ওপেন করতে হলে আপনার লিখা লাইনগুলো ডিলিট করে দিন এবং সেভ করে নোটপ্যাড ক্লোজ করে দিন। এখন আপনি ঐ সাইট ভিজিট করতে পারবেন ।