কম্পিউটার টিপস

টিপস নং ০১ :

 কিভাবে ওয়েবপেজ ব্লক করা যায়...???

আমরা প্রতিদিন নানা প্রয়োজনে অথবা অপ্রয়োজনে কিংবা নিছক খামখেয়ালির বশে বিভিন্ন ওয়েবপেজ ভিজিট করি । মাঝে মাঝে অপ্রাপ্ত বয়স্করাও অথবা সদ্য প্রাপ্ত বয়স্করাও ওয়েব এর জগতে ভ্রমন করে থাকে , কিন্তু ওয়েব এর সব সাইট সবার জন্য না , আবার অনেকে অফিস এ কাজের সময় সামাজিক যোগাযোগ সাইট এ ব্যাস্ত থাকে.........
তাই আপনি চাইলে এইসব সাইট ব্লক করে দিতে পারেন খুব সহজে ......
এইজন্য আপনার কম্পিউটার হতে এই লিংক এ যান ...।।
C:\WINDOWS\system32\drivers\etc
তারপর hosts ফাইলটা নোটপ্যাড এ খুলুন । নিচে দেখতে পাবেন 127.0.0.1 localhost
তার নিচে আপনি লিখুন......
127.0.0.1 (সাইট এর নাম)। মানে যে সাইট আপনি ব্লক করতে চান তার এড্রেস । তারপর টা সেভ করে ব্রাউজার ওপেন করে ব্লককৃত সাইট এর অ্যাড্রেস দিন... এখন দেখুন ঐ সাইট ওপেন হচ্ছে না । যা কিনা আপনি চেয়েছেন।
আবার ঐ সাইট ওপেন করতে হলে আপনার লিখা লাইনগুলো ডিলিট করে দিন এবং সেভ করে নোটপ্যাড ক্লোজ করে দিন। এখন আপনি ঐ সাইট ভিজিট করতে পারবেন ।


টিপস নং: ০২
এক মডেমে অন্য অপেরাটর এর ইন্টারনেট ব্যবহার...............

গ্রামীনফোন মডেমে প্রয়োজনে অন্য অপেরাটর এর সিম ব্যবহার করে ইন্টারনেট চালানো যায় । এ জন্য প্রথমে মডেমটি পিসিতে সংযোগ করুন এবং ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে তা ওপেন করে টুলস মেনু হতে অপশন (options) এ যান । তারপর প্রোফাইল ম্যানেজমেন্ট (profile management) নির্বাচন করুন । দেখবেন Default Profile Name: P-INTERNET নির্বাচন করা আছে ।
এখন অন্য অপেরাটরের ইন্টারনেট ব্যবহার করতে নতুন Profile তৈরি করতে ডান পাশের প্যানেল হতে Ne নির্বাচন করুন । তারপর রবির জন্য Profile Name: ROBI-INTERNET wjLyb| APN Static নির্বাচন করে internet লিখুন । Access Number: *99***1# লিখুন । OK করে মেনু অহতে বেরিয়ে আসুন । এখন মডেমে রবির সিম দিয়ে Grameen phone এর মডেম এর সাথে সংযুক্ত Default Software-Gi Form (Connection) হতে Profile Name:ROBI-INTERNET নির্বাচন করে Connect এ click করুন । তারপর দেখুন এখন আপনি রবি ইন্টারনেট এর সাথে connect করতে সাফল হয়েছেন ।


টিপস নং : ০৩

অ্যান্টি ভাইরাস ছাড়া কিভাবে আপনার কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখা যায়???

সাধারানত অ্যান্টি ভাইরাস থাকার পরও অনেক সময় কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়ে । অসতর্ক ভাবে পেনড্রাইভ ব্যবহার এবং অ্যান্টি ভাইরাস এর হাল নাগাদ না থাকার কারনে অথবা ইন্টারনেট হতে ভাইরাস ঢুকে পড়তে পারে । এই অবস্থায় আপনি আপনার কম্পিউটার হতে ভাইরাস মুছে দিতে পারেন অ্যান্টিভাইরাস ছাড়াই , এইটা যেমন মজার তেমনি কার্যকর ও । ভাইরাস এর মধ্যে new folder.exe ভাইরাসের সঙ্গে অনেকের পরিচয় আছে । যেটা তৈরি হয় মূলত autorun.inf file হতে । এ ভাইরাস মুছতে প্রথমে start এ গিয়ে search এ autorun.inf লিখে search করুন । যে ফাইল গুলো আসবে প্রত্যেকটার উপর মাউস এর right click করে properties এ গিয়ে read only option টি uncheck করুন । এরপর ফাইল টি নোটপ্যাড দিয়ে open করে সব ডাটা সিলেক্ট করে ডিলিট করুন , তারপর সেভ করে বেরিয়ে আসুন । আবার start >run এ গিয়ে msconfig লিখে ok করুন । এবার startup tab এ যান , regsvr টিক থাকলে টা uncheck করুন । এবং Exit without restart করে বেরিয়ে আসুন ।

এবার control panel>schedule tasks এ যান এবং সব task Delete করুন । তারপর আবার start>run এ গিয়ে gpedit.msc লিখে ok করুন । user configuraton>Administrative template>system এ যান । prevent acess to registry editing tools এ গিয়ে disable করে দিন । আবার start>run এ গিয়ে regedit লিখে ok করুন, to edit>find এ গিয়ে regsvr.exe লিখে search করুন । regsvr.exe এর সব ধরনের occurrence delete করুন । এ ক্ষেত্রে সাবধান !!! যেন কোনো system file delete হয়ে না যায় । যেমন regsvr32.exe delete করা যাবে না । শুধু  regsvr.exe থাকলে তা delete করে দিবেন । আবার start>search>all files and folders এ যান , "*.exe". লিখুন এবং এরপর when was it modified এ ক্লিক করুন specify date select করুন । যে date এর মধ্যে ভাইরাস আসছে বলে মনে করেন ওই date লিখে search করুন । search শেষ হলে সব .exe file shift + delete করুন , তবে যদি কোনো সফটওয়্যার ইন্সটল করে থাকেন তাহলে টা ডিলিট করার দরকার নাই । একই ভাবে regsvr.exe , svchost.exe লিখে সার্চ করুন এবং shift delete করুন । সব শেষে কম্পিউটার Restart করুন এবং উপভোগ করুন ভাইরাস মুক্ত কম্পিউটার । আর পারলে আমাকে একটা Thanks দিন ।

টিপস নং : ০৪।
শর্টকাট এ কম্পিউটার বন্ধ করা ।


start> shutdown হতে কম্পিউটার বন্ধ করা অনেক সময় ঝামেলার মনে হতে পারে , আপনি চাইলে short cut এ কম্পিউটার বন্ধ করতে পারেন , মাত্র দুটা কেয়-তে press করে ৩ second এ কম্পিউটার বন্ধ করতে পারনে।
কীবোর্ড হতে start press করুন , তারপর ৩ second ধরে "U" button press করে ধরে রাখুন , দেখবেন কম্পিউটার বন্ধ হয়ে গেছে ।


টিপস নং: ০৫
কিছু Dos game  ডাউনলোড করার ওয়েব লিঙ্কঃ

www.dosgames.com/gameindex.php
এই লিঙ্ক হতে ৫০০ এর ও বেশি ডস গেম ডাউনলোড করা যাবে।
www.dosgamesarchive.com
এই সাইট হতে বিপুল সংখ্যক গেম ডাউনলোড করা যাবে। সেই সাথে চিট কোড এর সাথে সাথে পাওয়া যাবে অনেক টিপস ।

এই ছাড়া ও আর ৫ হাজার এর ও বেশি গেম পাওয়া যাবে নিচের লিঙ্ক গুলো হতেঃ
1.www.classicdosgames.com
2. www.abandonia.com/en/game/all
3.www.hotud.org
4.http://en.wikipedia.org/wiki/Category:DOS_games


টিপস নং : ০৬
কম্পিউটারে অটো প্লে বন্ধ করা :

 যাদের প্রতিদিন বিভিন্ন কাজে কম্পিউটারে পেনড্রাইভ ব্যবহার করতে হয় তারা নানা রকম ভাইরাসের সমস্যায় পড়েন । কারন কম্পিউটারে পেনড্রাইভ কানেক্ট  করলে তা অটোমেটিক ওপেন হয়ে যায় আর তার সাথে সাথে কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় যদি পেন ড্রাইভে ভাইরাস থাকে । এই ঝামেলা হতে মুক্ত হতে হলে কম্পিউটারের অটো প্লে অপশন বন্ধ করে দিতে হয় । নিচের প্রক্রিয়া অনুসরন করে অটো প্লে অপশন বন্ধ করা যায় ।


start হতে run ওপেন করে তাতে gpedit.msc  লিখে enter করার পর group policy ওপেন হবে । এর পর Local computer policy এর underAdministrative templateDouble click করলে ডানপাশে চারটা অপশন এর মাঝে system নামে একটা অপশন থাকবে । তাতে Double click করলে অনেক গুলো অপশন এর মাঝে একটা অপশন থাকবে Turn off auto play , এখন Turn off auto play তে Double click করে Setting হতে Enable সিলেক্ট করার পর Turn off Auto play on হতে All drives সিলেক্ট করে OK দিতে হবে , তাহলে আর আপনার কম্পিউটারে পেন ড্রাইভ অটো প্লে হবে না ।